মধ্যরাতে ধরা, সীতাকুণ্ডের মনির চেয়ারম্যান লুকিয়ে ছিলেন কাতালগঞ্জে

সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) মধ্যরাতে নগরের পাঁচলাইশ থানা এলাকার কাতালগঞ্জ থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মো. মনির আহমেদ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন : ছাত্রদল কর্মীর বউকে নিয়ে ধরা খেল কথিত সমন্বয়ক ইমন

জানা গেছে, তাঁর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

‎থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ জানতে পারে তিনি পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় একটি বাসার মধ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া মনির আহমেদ সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম তাঁকে গ্রেপ্তার করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm