মধ্যরাতে আকাশমনি বাগানে ৩ ডাকাত

সাতকানিয়ায় মধ্যরাতে আকাশমনি গাছের বাগানের ভেতর থেকে ধরা পড়েছে তিন ডাকাত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি দেশি এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিচ ও ২ রাউন্ড কার্তুজ।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি গাছের বাগানে এ অভিযান চালায় থানা পুলিশ।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে থানা পুলিশ জানতে পারে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভেতরে ডাকাতির পরিকল্পনা করছে একদল ডাকাত। এরপর ওই এলাকায় অভিযানে তিন ডাকাতকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১টি দেশি এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিচ ও ২ রাউন্ড কার্তুজ।

আটক তিন ডাকাত হলো— রাশেদ (১৮), মো. আকিব (২০) ও মো. রবিন (২৫)।

অস্ত্রসহ তিন ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm