মদ-গাঁজা নিয়ে ধরা ৩ মাদককারবারি

চট্টগ্রাম ৫৫ লিটার মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৭ মার্চ) রাতে চান্দগাঁও থানার রাহাত্তারপুল, কালুরঘাট ও সেবাখোলা মাঠ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— চান্দগাঁও ৬ নম্বর ওয়ার্ড রাহাত্তার পুল কালু সওদাগর বাড়ির মো. ইদ্রিসের ছেলে মো. সামশুল আলম (৩৯), পাঠানপাড়া মোহরা এলাকার মৃত রাজা মিয়া ড্রাইভারের ছেলে মো. ইস্কান্দর আলী (৫৫) ও কালুরঘাট মোমবাতি ফ্যাক্টরি এলাকার দীলিপ দাসের ছেলে টিটু দাস (৪৭)।

আরও পড়ুন : বাবা মদ বেচেন—ছেলে গাঁজা

জানা যায়, অভিযানে আটক সামশুল আলমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ইস্কান্দর আলীর কাছ থেকে ৪০ লিটার মদ এবং টিটু দাসের কাছ থেকে ১৫ লিটার মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর (উত্তর) উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল, কালুরঘাট ও সেবাখোলা মাঠ এলাকা থেকে পৃথক অভিযানে তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫৫ লিটার মদ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm