‘অবৈধ’ বিয়ের ফাঁদ পেতে চাঁদাবাজি, হালিশহরের পুলিশ ধরল ২ যুবককে

নগরের অপহরণের পর চাঁদা দাবির অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তি মো. আকাশকে (২৭)।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নগরের হালিশহর থানাধীন সবুজবাগ বড় মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন মো. সাজ্জাত (২০) ও রাব্বি (২১)।

আরও পড়ুন: রাতের আঁধারে ছিনতাইয়ের ফাঁদ পেতেছিল হামকা গ্রুপের ৩ তরুণ

এ বিষয়ে জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ১০ মাস আগে অপহরণকারী থেকে উদ্ধার করা মো. আকাশের সঙ্গে সীমা বেগম সুমির সঙ্গে বিয়ে হয়। তারা সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুমাস ধরে অপহরণকারীরা এটিকে অবৈধ বিয়ে দাবি করে আকাশের কাছ থেকে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়।

আজ আকাশ বাসা থেকে বের হলে সাজ্জাত ও রাব্বি তাকে আটকে রাখেন। এসময় আকাশের স্ত্রী থেকে ৭ হাজার টাকা দাবি করেন। পরে স্ত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে আকাশকে উদ্ধার করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আটক দুই যুবকসহ অজ্ঞাত আরও ৩ জনের নামে মামলা করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm