নগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তিন যুবক। তারা হলো মো. রিয়াদ করিম (৩১), মো. ওসমান (২৮) ও মো. রায়হান (২০)।
রোববার (৯ মে) বিকেলে বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের এম কায়সারের বিল্ডিং থেকে তাদের আটক করে পুলিশ।
জানা যায়, কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় অনৈতিক কাজ চলার অভিযোগ তুলে পুলিশ পরিচয়ে বাড়ির মালিককে মারধর করে ওই তিন যুবক। এরপর মালিকের কাছ থেকে তারা ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ওই মালিকের এক আত্মীয়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫ হাজার টাকা আদায় করে তারা।
তবে ওই তিন যুবকের আচরণে সন্দেহে হলে তিনি কৌশলে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল এসে তিনজনকে গ্রেফতার করে।
আলোকিত চট্টগ্রাম

