১৮শ মানুষের আয়োজন, আড়াইশ জনের খাওয়া শেষে জানা গেল পার্লার থেকে পালিয়েছে কনে!

আট মাস আগে হয় বিয়ের কাবিন ও আকদ্। আজ (৩ মে) দুপুরে ছিল বিয়ের প্রীতিভোজ। এজন্য বরপক্ষের ৮শ ও কনেপক্ষের ১ হাজার মিলে ১৮শ লোকের খাবারের আয়োজন করা হয়।

সকাল থেকে আসতে শুরু করে নিমন্ত্রিতরা। কনেকে সাজাতে নিয়ে যাওয়া হলো পার্লারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভরপুর কমিউনিটি সেন্টার। আয়োজনে আসতে প্রস্তুত বর। বরপক্ষের ৮০০ লোকের মধ্যে ২৫০ জনের খাওয়াও শেষ।

এরই মাঝেই এল খবরটি। বিউটি পার্লার থেকে পালিয়ে গেছে কনে! জমজমাট বিয়ের আসর মুহূর্তেই স্তব্ধ।

শুক্রবার (৩ মে) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী টানেল সংযোগ সড়কের একটি কমিউনিটি সেন্টারে ঘটে এ ঘটনা।

এদিকে আচমকা এ ঘটনায় বর ও কনেপক্ষের মাঝে হতাশা নেমে আসে। তবে কী কারণে মেয়েটি এমন ঘটনা ঘটাল তা কেউ জানাতে পারেননি। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে।

কাঞ্চন সুশীল/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm