আনোয়ারা স্বামী পরিত্যক্ত নারীকে (৩০) বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী মহিলা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
গ্রেপ্তার নজরুল ইসলাম হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের নাছির মোহাম্মদের বাড়ির মীর আহমদের ছেলে।
আরও পড়ুন : জামাই গেল জেলে, টাকা-সোনা নিয়ে বউ পালাল প্রেমিকের হাত ধরে
এজাহার সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ বছর আগে কুমিল্লার এক ছেলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের ৫ বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের ঘরে দুজন ছেলে সন্তান রয়েছে। এরপর থেকে ভুক্তভোগী নারী গার্মেন্টসে চাকরি শুরু করেন। নজরুল সম্পর্কে তার ফুফাত ভাই এবং একই বাড়ির বাসিন্দা। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১ মে রাতে ঘরে প্রবেশ করে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এসময় ঘটনার বিষয়ে কাউকে না জানাতে নজরুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
পরে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে আরও একাধিকার শারীরিক সম্পর্ক করেন নজরুল। ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ এরপর নজরুলকে বিয়ের জন্য তাগাদা দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। গত ২৬ এপ্রিল সন্তান প্রসব হওয়ার পর পিতৃপরিচয়ের দাবিতে তাঁর কাছে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি-ধমকি দেন।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
কাঞ্চন/আরবি


