দলছুট বন্য হাতির সামনে বৃদ্ধ, শুঁড়ে তুলে মারল আছাড়

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতি শুঁড়ে তুলে আছড়ে মেরেছে জাফর আলম প্রকাশ মাইক জাফর (৭০) নামে এক বৃদ্ধকে।

সোমবার (৫মে) ভোর পাঁচটার দিকে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উচিতার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

জাফর আলম প্রকাশ মাইক জাফর ওই এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, এলাকাটি বন্য হাতির অভয়ারণ্য। সোমবার ভোরে বাড়ির উঠানে চলে আসে দলছুট একটি বন্য হাতি। এ সময় সামনে পড়ে যায় বৃদ্ধ জাফর আলম। এ সময় বৃদ্ধ জাফর আলমকে শুঁড়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

তিনি বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm