জন্মাষ্টমী উদযাপন পরিষদ ঢাকা মহানগর কমিটিতে সুভাষ সভাপতি—চন্দন সম্পাদক

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ ঢাকা মহানগরের (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সুভাষ চন্দ্র দাসকে সভাপতি এবং চন্দন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু ও কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এই কমিটি অনুমোদন করেন। একইসঙ্গে তাঁরা আগামী সাতদিনের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর অনুরোধ করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm