চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ তথ্য অধিকার আইন—বিধিবিধান সম্পর্কে সভা

চট্টগ্রামের পটিয়ায় তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী।

আরও পড়ুন : পটিয়ার পল্লী বিদ্যুতের পরিচালকে জয়ী হলেন চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক হাছান মাহমুদ

সভাপতির বক্তব্যে প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, তথ্য অধিকার-২০০৯ অনুসারে তথ্য দেওয়ার জন্য এ সমিতিতে একজন তথ্য কর্মকর্তা নিয়োগ করা আছে। যদি কোন গ্রাহক তথ্য পেয়ে সন্তুষ্ট না হন কিংবা তথ্য না পান তবে সিনিয়র জেনারেল ম্যানেজারের নিকট আপিল করতে পারবেন। আপিল আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই করে তথ্য দেওয়া হয়।

তিনি বলেন, সমিতির প্রবেশদ্বারে গ্রাহক সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য সিটিজেন চার্টারে দেওয়া হয়েছে। চব্বিশ ঘণ্টা সাতদিন গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়ে থাকে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ- পরিচালক মো. শাহ আলম ও সভাপতি চৌধুরী হাছান মাহমুদ আকবরী ।

এছাড়া সভায় গ্রাহক, ব্যাংক প্রতিনিধি, টিকাদার প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

সভার শুরুতে এজিএম (এমএস) মো. মমিনুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ এর বিধিবিধান সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm