চট্টগ্রাম অভিভাবক ফোরামের সাধারণ সভা নগরের একটি রেস্টুরেন্টের হলরুমে শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।
মুর্তূজা কামাল মুন্সীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইন্টারন্যাশনাল এফেয়ার্সের ডিরেক্টর প্রফেসর ড. মো. সাহাব উদ্দিন।
অহিদুন্নবী চৌধুরী বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নুর মো. মধু।
বক্তব্য রাখেন সানপ্লাস গ্রুপের এমডি আনোয়ার হোসেন মানিক।
পরে মুর্তূজা কামাল মুন্সীকে সভাপতি এবং অহিদুন্নবী চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি কাজী মাইন উদ্দিন, সহসভাপতি জানে আলম চৌধুরী, অ্যাড. আবুল মোজাফ্ফর, অ্যাড. আফসার হেলাল, আয়ুব আলী ও কাজী মোবারক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, মইনুল হোসেন চৌধুরী ও নাইম উদ্দিন চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম সোহেল, সাজেদুল করিম রিংকু, আবু বক্কর মাসুদ, এস কে নাথ শ্যামল ও হামিদ রিপন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক সেলিম মিন্টু এবং অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন চৌধুরী।
শিগগির কমিটির বাকিদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়। কমিটি ঘোষণার পর ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত চট্টগ্রাম


