চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে পুলিশ আটক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল মনিরকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার ( ২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে যাওয়ার পথে লোহাগাড়া থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।আটক পুলিশ মনির উখিয়ার বালুখালী এলাকার আকরাম উল্লাহর ছেলে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।

উখিয়ার বালুখালী এলাকার একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি যখনই বাড়িতে আসতেন, তখনই ইয়াবা নিয়ে যেতেন বলে লোকমুখে প্রচার আছে। পুলিশ হওয়ায় কেউ তাকে তল্লাশি করত না। সর্বশেষ লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ে তার আসল চেহারা প্রকাশ পেল।

বিডি/আলেকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm