চট্টগ্রামে বেশি দামে সয়াবিন তেল—ক্ষতিকর রঙ, ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকার দণ্ড

চট্টগ্রামে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও ইন্ডাস্ট্রিয়াল রঙকে খাবারের রঙ বলে বিক্রি, গুদামের সয়াবিন তেল মজুদ করে দোকানে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি, শিল্প কাজে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ফুট গেইট বলে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানের কাঁধে উঠেছে অর্থদণ্ড।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে নগরের নতুন চাক্তাই এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

আরও পড়ুন : চট্টগ্রামে সুপার শপেও নকল পণ্য, তেল নিয়ে কারসাজি

জানা যায়, চাক্তাই এলাকার হাজী মকবুল সওদাগর রোড সংলগ্ন শহীদ এন্ড ব্রাদার্সে গায়ের রেটের বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি ও ইন্ডাস্ট্রিয়াল রঙকে খাবারের রঙ বলে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গুদামের সয়াবিন তেলের মজুদ করে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স এমএস এন্টারপ্রাইজকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স বার আউলিয়া ট্রেডার্সকে শিল্পকাজে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ফুট গেইট বলে বিক্রি করা এবং ইন্ডাস্ট্রিয়াল রঙকে খাবারের রঙ বলে বিক্রি করায় ৩০ হাজার টাকা এবং ভাই ভাই ট্রেডার্সকে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনাকালে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও ইন্ডাস্ট্রিয়াল রঙকে খাবারের রঙ বলে বিক্রি, গুদামের সয়াবিন তেল মজুদ করে দোকানে কৃত্রিম সংকট তৈরিসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm