চট্টগ্রামে করোনা—ডেঙ্গুতে নারীর চেয়ে বেশি আক্রান্ত পুরুষ

চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুতে নারীর চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষ। করোনা আক্রান্ত ২০৮ জনের মধ্যে ১০৬ জনই পুরুষ, ১০১ জন নারী ও শিশু ১ জন। তবে করোনায় মৃত্যুতে নারী-পুরুষ সমানে সমান।

অপরদিকে ডেঙ্গু আক্রান্ত ৬৩৯ জনের মধ্যে ৩৫৩ জনই পুরুষ, নারী ১৮১ ও শিশু ১০৫ জন। আর ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের সবাই পুরুষ!

আরও পড়ুন : করোনা রোগী বেশি নগরে, উপজেলায় ডেঙ্গু

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের এবং ডেঙ্গু ১০ জনের। বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের করোনা প্রতিবেদনের তথ্য অনুসারে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ২০৮ জন। এদের মধ্যে নগরে ১৮৬ জন, উপজেলায় ২২ জন। এছাড়া করোনায় মারা ৮ জনের মধ্যে ৩ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গুতে পিছু ছাড়ছে না দুঃসংবাদ

ডেঙ্গু প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬৩৯ জন। আক্রান্তদের মধ্যে ২৯৪ জন নগরের এবং ৩৪৫ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাইয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, ১৯৪ জন।

এর আগে গত জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪, নারী ৯৬ এবং শিশু ৫৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm