পবিত্র ঈদে মিলাদুন্নবীতে নগরের চান্দগাঁও ও মুরাদপুর এলাকায় শরবত, পানি ও তবারক বিতরণ করেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ।
এ সময় জোবাইরুল হাসান আরিফ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বার আউলিয়ার শহর চট্টগ্রামে আশেকে রাসূলদের ঢল নেমেছে। চট্টগ্রামসহ সারা দেশ ও বিদেশ থেকে আগত আশেকানে রাসূলদের স্বাগত জানাই। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জশনে জুলুসকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দেওয়া উচিত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান ও আল ইমন হোসাইন আহমেদ, যুগ্ম সদস্য সচিব মু. সিরাজ উদ দৌল্লাহ ও মো. ওমর সাঈদ, সহসাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী ও তাসদীদ ইবনে রাসূল, ছাত্রশক্তির সংগঠক নুর মোহাম্মদ ওয়াসীক এবং আহমেদ সাফোয়ান।
আলোকিত চট্টগ্রাম


