চকরিয়ায় মিনি ড্রাম ট্রাকের ধাক্কায় শরীফ উল্লাহ (২৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : ঘুম থেকে উঠে দেখেন স্বামী নেই, পাশের রুমে ঝুলছে লাশ
শরীফ উল্লাহ উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের কিসমত আলীপাড়ার মো. ইসমাইলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়ি যাচ্ছিলেন শরীফ। এ সময় মালুমঘাট স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মিনি ড্রাম ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শরীফ উল্লাহ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এমকেডি/আরবি


