চকরিয়ায় ডাকাতির আগেই অস্ত্রসহ ধরা ৩ ডাকাত, পালাল ৮

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ উদ্ধার করা হয়। তবে আরও ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার সাহারবিল ইউনয়িনের রামপুর মমতাজ মেম্বার বাড়ির অদূরে আঞ্চলিক সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা মগবাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা গ্রামের গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) এবং চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড খামারপাড়ার মো. আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।

আরও পড়ুন : মোটরসাইকেল—মোবাইল ছিনতাই থেকে গরু চুরি, কিছুই বাদ রাখল না ডাকাত দল

পুলিশ জানায়, ওই সড়কে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবরে অভিযান চালিয়ে তাদের সেখান থেকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭-৮ জন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, সড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়। এসময় আরও ৭-৮ জন পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm