গোসাইলডাঙ্গায় যৌথ আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং

নগরের গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের যৌথভাবে এ আয়োজন করে।

শুক্রবার (৪ নভেম্বর) ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর অফিসে দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, মূলত রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। আমাদের ৩৫ জন ভলান্টিয়ারের উপস্থিতিতে গোসাইলডাঙ্গা ওয়ার্ডের অর্ধশতাধিক ব্যক্তির ব্লাড গ্রুপ নির্ণয় এবং তাদের রক্তদানে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার সহসভাপতি মাইশা ইসলাম, সাধারণ সম্পাদক কিশোয়ার নাজ সুজানা, মানব সম্পদ কর্মকর্তা মো. আমানত উল্লাহ রোকন কোষাধ্যক্ষ মো. ইমরান হোসাইন, হুমায়রা জান্নাত তানহা চৌধুরী ও আহনাফ সাফিন।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm