‘কোভিড-১৯ নতুন রূপ, টিকা এবং ব্যবস্থাপনার আপডেট’ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার করেছে পার্কভিউ হাসপাতাল।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টায় নগরের কাতালগঞ্জে পার্কভিউ হাসপাতালের কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। এতে কোভিড-১৯ ভাইরাসের বিবর্তন, সর্বশেষ টিকা সংক্রান্ত অগ্রগতি ও চিকিৎসা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির ওপর আলোকপাত করা হয়।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ও বিআইটিআইডি’র সাবেক পরিচালক অধ্যাপক ডা. এমএ হাসান চৌধুরী।
আরও পড়ুন : পার্কভিউ—সাফল্যের মুকুটে নতুন পালক
মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালের ফিন্যান্স ডিরেক্টর ডা. মো. ইউসুফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক আহমেদ ও ডা. মো. ফরহাদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আইমন জাহাঙ্গীর সেলিম, ডা. এমএম আলম সাদী, ডা. ইকবাল মাহমুদ, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মেরিনা আঞ্জুমান এবং রক্তরোগ বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দীন তানিন।

সেমিনারে বক্তারা বলেন, কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্টগুলো আগের চেয়ে দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে। এ অবস্থায় সর্বশেষ টিকা ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপডেট থাকা এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
সেমিনারে পার্কভিউ হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।
আলোকিত চট্টগ্রাম


