আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে মাহবুব আলম (৫৫) নামে চার সন্তানের বাবা আত্মহত্যা করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুয়াপঞ্জক এলাকায় এ ঘটনা ঘটে।
মাহবুব আলম ফজু তালুকদার বাড়ির বাসিন্দা এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে ছেলেরা কাজে চলে যান। মেয়েরা স্কুলে চলে যায়। স্ত্রী ঘরের বাইরে পারিবারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময় ঘরের ভীমের সঙ্গে দড়ি টাঙিয়ে আত্মহত্যা করেন মাহবুব।
পরিবারের সদস্যরা জানান, মাহবুবের সঙ্গে কারও কোনো মনোমালিন্য বা বিরোধ ছিল না। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়েও কিছু জানে না কেউ।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কেএস/আলোকিত চট্টগ্রাম


