বন্দর থানা কৃষক দলের সহসম্পাদক মো. জসিমের খুনিদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নগরের বন্দর থানার সামনে টিজিএস কলোনিবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
আরও পড়ুন : ৫ দফা দাবি—চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
মানববন্ধনে বক্তারা বলেন, খুনের পরিকল্পনাকারী শ্রমিকদল নেতা ইব্রাহিম ফরাজিসহ আরও ১২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। দীর্ঘ তিন মাসেও খুনের মূল পরিকল্পনাকারী শ্রমিকদল নেতা ইব্রাহিম ফরাজি গ্রেপ্তার না হওয়ায় বক্তারা ক্ষোভপ্রকাশ করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত জসীমের বড় ভাই ও মামলার বাদী আব্দুর রহিম সুমন, মো. বসির আবু কালাম, আব্দুর রহমান সাদ্দাম, বিবি কুলসুম, কলি আক্তার, মো. হাসান করিম, মো. রাসেল, মো. সাগর, মো. হৃদয়, মো. আবু ও মো. জিল্লু রহমান।
আরএন/আলোকিত চট্টগ্রাম


