চট্টগ্রামে ঈদের দিনেই কলেজছাত্রীর লাশ, মৃত্যু ঘিরে রহস্য

ঈদুল আজহার দিন ভোরে তানিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী লাশ হয়েছে। তার মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১০ জুলাই) নগরের বন্দর থানার কলসি দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

রোববার ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়াকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফটিকছড়িতে মন্দিরের ভেতর শিশুর লাশ!

জানা যায়, বন্দর থানার আজিজ কলোনি এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে তানিয়া আক্তার চট্টগ্রাম হোমিওপ্যাথিক কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) ভোর ৫টার দিকে বন্দর এলাকার এক কলেজছাত্রীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মেয়েটির নাম তানিয়া আক্তার। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm