কর্ণফুলীতে রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস

কর্ণফুলীতে রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দু’দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার ও সোমবার (১৯ ও ২০ জানুয়ারি) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় মহা তাঁবুজলসা।

কলেজ অধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা রোভারের সাবেক কমিশনার মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী (এলটি)।

আরও পড়ুন : কর্ণফুলীতে সম্পদই এখন সমস্যা

প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ও জেলা রোভারের সাবেক কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের এডহক কমিটির সদস্য এসএম আফজর রহমান (এলটি)।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ।

কলেজের সহকারী অধ্যাপক শামীম আক্তার চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. আবু তৈয়ব, অধ্যক্ষ কাজী মো. সোলায়মান, অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, মো. এনাম, এসএম হাবিব উল্লাহ হিরু, মো. খালেদুর রহমান, নাজনীন সুলতানা, বিইউএম এমরান বাহাদুর, মো. জমির উদ্দীন এবং এইচএম আবু ওবাইদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী বৈষম্যহীন বাংলাদেশ গঠনে রোভার স্কাউটদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে দীক্ষাপ্রাপ্ত রোভারদের সমাজ পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm