কক্সবাজার মুনীর চৌধুরী (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে হার্ভার্ড কলেজের হোস্টেল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন : মেরিন ড্রাইভে মোটরসাইকেলে লাশ কলেজছাত্র
মুনীর চৌধুরী উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রশিদ আহমদ চৌধুরীর নাতি এবং মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
বিডি/আরবি


