চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরী রোকসানা আক্তার একই এলাকার জাকের আহমদের মেয়ে।
আরও পড়ুন : সাহরি শেষে নামাজ পড়ে কিশোরী গিয়েছিল ট্রেন দেখতে, ফিরল লাশ হয়ে
স্থানীয় ইউপি মেম্বার আরজু আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যার দিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় রোকসানা বাড়ির উঠানে শুকাতে দেওয়া কাপড় আনতে বের হলে হঠাৎ একটি বজ্রপাত এসে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, রোকসানা আক্তার নামের এক কিশোরী বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে স্থানীয় ইউপি মেম্বারকে পাঠিয়েছি। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে।
এমকেডি/আরবি


