আরও ৩ জনের করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট

আরও তিন জনের করোনা নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন।

অধ্যাপক ড. ইকবাল জানান, গত ১২ মে যশোর জেনারেল হাসপাতাল থেকে দুই জনের ও ১৬ মে নড়াইল থেকে এক জনের নমুনা পাঠানো হয়। ভাইরাসটির ভ্যারিয়েন্ট শনাক্তের জন্য করা হয় স্পাইক প্রোটিনের সিকোয়েন্স। তাদের নমুনায় আজ ভারতের ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২ পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ ভ্যারিয়েন্টটি উদ্বেগজনক। ডাবল মিউট্যান্ট না হলেও উদ্বেগের। এখনো পর্যন্ত ৬০টি দেশে ছড়িয়েছে এটি।

ড. ইকবাল আরো বলেন, যারা ভারত থেকে এসেছেন তারা এই ভ্যারিয়েন্ট বহন করতে পারেন। নমুনা পজেটিভ হলেই আমরা ভ্যারিয়েন্ট নিশ্চিত করার চেষ্টা করছি। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন থেকে এসব রোগীদের ছাড়া ঠিক হবে না।

তবে এ বিষয়ে কোনো তথ্য থাকলে আইইডিসিআর,বি ব্রিফিং করবে বলে জানান যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

উল্লেখ্য, ৮ মে যশোরে দুই জনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার দশ দিনের মাথায় আরো তিন জনের দেহে মিলেছে এটি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm