আনোয়ারায় বিভিন্ন অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) বিকেলে চাতুরী চৌমুহনী এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
আরও পড়ুন : আনোয়ারায় ৬ দোকানির শাস্তি
জানা গেছে, চাতরী চৌমুহনী বাজারে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটপাত দখল ও দোকানে মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে পাঁচ ব্যবসায়ীকে পাঁচ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন, অনেক দোকানে মূল্য তালিকা ছিল না। ফুটপাত দখল ও অনিয়মের কারণে জরিমানার পাশপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
কাঞ্চন/আরবি


