আনোয়ারায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ারা তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আল মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কলা পাকানোর জন্য নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেএস/ আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm