আনোয়ারায় নিষেধাজ্ঞা না মানায় ১০০ মিটার জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ এবং টেকসই মৎস্য আহরণের জন্য চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
বুধবার (১৬ এপ্রিল) সকালে উপকূলীয় বিভিন্ন বরফকল ও মাছ ঘাটে এ অভিযান চালান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এসময় বাংলাদেশ কোস্টগার্ডের পিও তাজুল ইসলাম এবং বাংলাদেশ নৌ-পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এএসআই রুবেল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : আনোয়ারায় আগুনে পোড়ানো হলো ২ লাখ টাকার জাল
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, নিষেধাজ্ঞা না মানায় ১০ হাজার টাকা মূল্যের ১০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
কাঞ্চন/আরবি


