আনোয়ারায় ঘর থেকে বের হয়েই লাশ শিশু

আনোয়ারায় পুকুরে ডুবে জান্নাতুল মিফতা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু জান্নাতুল মিফতা স্থানীয় সৈয়দ নূরের মেয়ে।

আরও পড়ুন : রাউজানে খেলতে গিয়ে লাশ শিশু

স্থানীয়রা জানায়, জান্নাতুল মিফতা ঘর থেকে বাইরে খেলতে যায়। তাকে ঘরের সামনে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm