চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ আলী ২০১৮ সালের ৯ জুলাই ঘোষিত কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য। ২০২২ সালের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি ১৯ হাজার ৯৯৮ ভোট পান। এতে বিজয়ী হন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ফারুক চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২১ হাজার ২০ ভোট।
এর আগে মোহাম্মদ আলী একবার নৌকার মনোনয়ন পেয়ে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেজে/আরবি


