১৪ বছরের শিশুকে অপহরণ করেছিল ২০ বছরের মিরাজ

চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী যুবককে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মাহমুদুল ইসলাম মিরাজ (২০)। তিনি চাদঁপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ির এবং বর্তমানে কোতোয়ালি থানার আব্দুস সাত্তারের ছেলে।

আরও পড়ুন : রাউজানের ৩ যুবককে কি অপহরণ করা হয়েছিল?

অপহৃত শিশু ফেনী জেলার সোনাগাজী এলাকার বর্তমানে নগরের চান্দগাঁও থানার পশ্চিম ফরিদারপাড়া এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে ছিদরাতুল মুনতাহা (১৪)।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm