সেই ২৩ জনের ২২ জন স্থায়ী বিচারপতি, নিলেন শপথ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতি শপথ নিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) অতিরিক্ত ২২ জন বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দান করেছেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

গত বছরের ৮ অক্টোবর ২৩ জনকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই ২৩ জন থেকে ২২ জন স্থায়ী বিচারপতিনহিসেবে নিয়োগ পেলেন।

ন্থায়ী হওয়া ২২ বিচারপতি হলেন— মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মো. তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm