বিসিবির দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়—বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড

বিসিবির দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়—বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড

টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমনই দাবি ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজের। তবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আজ (২৪ জানুয়ারি) সকালে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এক চিঠিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা আইসিসির বোর্ড সদস্যদের জানান, বিসিবির দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না বিসিবি এবং সে কারণে বাংলাদেশকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো উপায় নেই। সেই দেশটি স্কটল্যান্ড। এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার আইসিসি চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়— টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে এ সময়েও বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি।

বিসিবি অবশ্য এরপর আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশের দাবির বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজ্যুলেশন কমিটির কাছে পাঠাতে। কিন্তু এর মধ্যেই ক্রিকইনফো ও ক্রিকবাজ প্রতিবেদন করেছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm