বিদেশে শিক্ষা এবার হাতের মুঠোয়—ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমির যাত্রা শুরু

‘বিদেশে শিক্ষা এবার হাতের মুঠোয়’ স্লোগানে চট্টগ্রামে পথচলা শুরু করেছে ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি। স্পোকেন ইংলিশ—আইএলটিএস নিয়ে ভিনদেশে শিক্ষার্থীদের পড়ালেখার স্বপ্ন পূরণে নগরের প্রাণকেন্দ্র পাঁচলাইশ থানার জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ডের নবম তলায় কার্যক্রম চালাবে প্রতিষ্ঠানটি

বুধবার (২১ জানুয়ারি) কেক কাটার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যকার প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম হোসাইন উল আবেদিন, ও আর নিজাম আবাসিকের মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন দিল নেওয়াজ খান সোহেল এবং লেখক-সাংবাদিক শামসুন হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিডিয়া কনসালটেন্ট ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রানা নাহা।

ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমির কর্ণধার আমির মো. নিজাম উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কথা চিন্তা করে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm