চুক্তি না করলে ইরানে আবার হামলা

চুক্তিতে রাজি না হলে ইরানে আবার হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনে সংবাদ সম্মেলনে ইরানকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তেহরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবার যুদ্ধ শুরু করবে। নৌ অবরোধ অব্যহত রাখবে।

তেহরানকে ‘বুদ্ধিমানের মতো’ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে পিট বলেন, চুক্তি করো, না হলে লড়াই আবার শুরু হবে।

ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখার হুমকি দিয়ে এই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে দাবি করে পিট হেগসেথ বলেন, ইরানের নৌ বাহিনী আর নেই। মার্কিন নৌ বাহিনী এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, ইরান তাদের কোন কোন সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র তা জানে। আমরা তোমাদের নজরে রাখছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm