আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে সরানো হলো তাজুলকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। তাঁর জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে।

তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm