নারী ক্রিকেটারের অভিযোগ—মঞ্জুরুল নিষিদ্ধ

নিষিদ্ধ করা হয়েছে নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার, সাবেক ক্রিকেটার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে। দেশের ক্রিকেটে আর কোনো দায়িত্বে রাখা হবে না তাঁকে। নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জাহানারার যৌন হয়রানির অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণে জাহানারার করা চারটি অভিযোগের দুটির সত্যতা প্রমাণ হয়।

তদন্ত কমিটির সুপারিশে মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিসিবি। বর্তমানে মঞ্জুরুল ইসলাম চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। দেশে ফেরার পর বা দেশের ঘরোয়া কোনো ক্রিকেটের সঙ্গে আর যুক্ত থাকতে পারবেন না মঞ্জুরুল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm