কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম প্রকাশ সাব্বিরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর আফজল মসজিদ এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেক কোম্পানির ছেলে।
আরও পড়ুন : কর্ণফুলীতে গভীর রাতে ছাত্রলীগের মিছিল, ভিডিও দেখে গ্রেপ্তার ৪
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেজে/আরবি


