স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া মামুন মিয়ার আনন্দ র‍্যালিতে হঠাৎ মারামারি

স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়ার। এজন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) বের করা হয় বিশাল আনন্দ র‍্যালি। কিন্তু র‍্যালিটি মইজ্জ্যারটেকে এসে শেষ হওয়ার পর মারামারির ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, কলেজ বাজার থেকে আনন্দ র‍্যালিটি মিছিল নিয়ে মইজ্জ্যারটেক গোলচত্বর এসে পৌঁছে। কিছু বুঝে বুঝার উঠার আগেই হলুদ ক্যাপ পরা একদল যুবক আরেক যুবককে বেধড়ক মারধর করছে। যুবকটি মার খেয়ে পালিয়ে যেতে চাইলেও দৌড়ে দৌড়ে তাঁকে মারধর করে কিছু উচ্ছৃঙ্খল তরুণ। তাদের সবার বয়স ১৭ থেকে ২০ বছর।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মিছিলের ভেতরে মার খাওয়া যুবকটি মোটরসাইকেল প্রবেশ করানোয় তাঁর ওপর হামলা করা হয়। একই মিছিলে থাকা যুবকেরা তাঁকে মারধর করে শার্ট ছিঁড়ে ফেলে।

যদিও বিএনপি’র সিনিয়র নেতাদের দাবি, আনন্দ র‍্যালি শেষ করে যাওয়ার সময় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তাঁরা তা সমাধান করে দিয়েছেন।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm