খুনের পর মাটিচাপা, হাত দেখে উদ্ধার—লবণের মাঠে লাশ

কক্সবাজারের টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) সকাল ১১টার দিকে টেকনাফ হ্নীলা লেদা বুচিংগ্যা এলাকার লাবণের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, লবণের মাঠে মাটির নিচে পুঁতে রাখা লাশ দেখতে পেয়ে থানা খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : চোরাই চিনি আনতে গিয়ে কিশোর লাশ

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, টেকনাফের হ্নীলায় লবণের মাঠে মাটির নিচে চাপা দেওয়া একজনের হাত দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতের পরনে কালো রঙের প্যান্ট এবং শার্ট ছিল। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি খুনের পর লাশ মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm