এসএসসি : চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতবারের চেয়ে এবার বেড়েছে পাসের হার। তবে কমেছে জিপিএ-৫। এবার পাসের হার ৮২ দশমিক ৮০। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৪৫০ জন।

এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে সবচেয়ে বেশি। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৫৮৯। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭ জন এবং মানবিকে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১২ মে) দুপুর ১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৪৫ হাজার ২৪ জন।

এবার পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ পরীক্ষার্থী। ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ২৯ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২১। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ১১ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৫০ ছাত্রী ও ৫ হাজার ৭৩ ছাত্র। নগরে পাসের হার ৮৭ দশমিক শূন্য ৬ শতাংশ। আর জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৮৩ দশমিক ৬৪। তিন পার্বত্য জেলা রাঙামাটিতে পাসের হার ৭২ দশমিক ৭২, খাগড়াছড়িতে ৭২ দশমিক ২৫ শতাংশ এবং বান্দরবানে ৭২ দশমিক ৭০ শতাংশ।

নগরের যে ১০ স্কুলে বেশি জিপিএ-৫

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে কলেজিয়েট স্কুল। ৪৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। তবে একজন অকৃতকার্য হওয়ায় শতভাগ পাসের তালিকায় নাম উঠাতে পারেনি শতবর্ষী এ স্কুল। পাসের হার ৯৯ দশমিক ৭৯।

দ্বিতীয় অবস্থান রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৪৭৭ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। পাসের হার ৯৮ দশমিক ৩২।

তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। এবার ৪৪০ জনের পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৫ জন। পাসের হার ৯৯ দশমিক শূন্য ৯ শতাংশ।

চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। ৫৫১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন। পাসের হার ৯৯ দশমিক শূন্য ৯। শতাংশ।

পঞ্চম স্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন। পাসের হার ৯৯ দশমিক ৩২।

ষষ্ঠ অবস্থানে রয়েছে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। ৫৩১ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন। পাসের হার ৯৯ দশমিক শূন্য ৬।

সপ্তম স্থানে আছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৫।

অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। ৩৩৮ পরীক্ষার্থী পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮২।

নবম স্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৭ জন। পাসের হার ৯৫ দশমিক ২৭।

দশম অবস্থানে রয়েছে অপর্ণাচরণ সিটি করপোরেশন গার্লস হাই স্কুল। ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। পাসের হার ৯৮ দশমিক ২৮।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm