১ বছর জেলে থেকেও শোধরাননি রেজাউল আজিম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিকমূলক পোস্ট দেওয়ায় মো. রেজাউল আজিম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জনৈক মোরশেদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

এদিকে আজ (বৃহস্পতিবার) সকালে তাকে নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং তার মোবাইল জব্দ করা হয়েছে।

রেজাউল আজিম গণ্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত দানু মিয়ার ছেলে।

আরও পড়ুন : বহদ্দারহাট ট্র্যাজেডি—৭ বছর জেলে থাকতে হবে ৮ আসামিকে

জানা গেছে, ২০১৮ সালেও নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে রেজাউল করিম এক বছর জেলে ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, কোটা আন্দোলন চলাকালে শহীদের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে লিখে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন রেজাউল। এ অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রেজাউল আজিম নিজেকে কখনো সাংবাদিক এবং কখনো মাদরাসার শিক্ষক পরিচয় দেন। তার ফেসবুক প্রোফাইলে সাংবাদিক এবং জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক লেখা রয়েছে। মূলত নিজেকে বাঁচাতে সাংবাদিক এবং শিক্ষক পরিচয় দেন তিনি।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করার দায়ে রেজাউল আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm