স্বপ্নের বাড়ির স্বপ্ন ছোঁয়া হলো না রফিকের

চকরিয়ায় বাসচাপায় বিদেশফেরত মো. রফিক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক উপজেলার হারবাং শালবাগান এলাকার নুরুল হকের ছেলে।

আরও পড়ুন : স্বপ্নের ট্রেন দেখতে গিয়ে না ফেরার দেশে ভাইবোন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাস থেকে এক সপ্তাহ আগে দেশে ফেরেন রফিক। আজ বিকেলে বাড়ি নির্মাণে কঙ্কর কিনতে যাচ্ছিলেন তিনি। এ সময় লালব্রিজ এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. নাজমুল ইসলাম বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm