লোহাগাড়ায় হঠাৎ উল্টে গেল খুলনার বাস, রক্তাক্ত যাত্রীদের রেখেই পালিয়ে গেল চালক-হেলপার

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী শাহ ফতেহ্ আলী (এসি বাস) নামের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অনেক বাসযাত্রী আহত হন।

বুধবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার।

আরও পড়ুন : লোহাগাড়ায় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, ব্যবসায়ীকে শাস্তি

প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া জানান, খুলনা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আসা শাহ ফতেহ্ আলী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-ব ১১-০২৪৪) চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে যাত্রীদের উদ্ধার করে। এসময় অনেক বাসযাত্রী আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই রাকিব আলোকিত চট্টগ্রামকে বলেন, আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। অনেকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে চালক ও হেলপার পালিয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm