চট্টগ্রাম নগরে আনুমানিক ২৮ বছর বয়সের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরের টাইগারপাস কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন : পেকুয়ায় এক দুর্ঘটনায় ৫ লাশ, মা-বাবার সঙ্গে ৬ মাসের শিশুও
পুলিশ জানায়, উদ্ধার করা লাশের বয়স আনুমানিক ২৮ বছর। লাশটি তিন থেকে চারদিন আগের। মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


