বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল তালেব মাঝির

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব প্রকাশ তালেব মাঝি (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

আবু তালেব প্রকাশ তালেব মাঝি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মু. উল্লাহর ছেলে।

আরও পড়ুন : অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে চালক আহত

নিহতের স্বজনরা জানান, গত দুমাস ধরে আবু তালেব মগনামা পশ্চিম বাজারপাড়ায় আব্দু ছালামের পাকা বাড়ি নির্মাণের কাজ করছিলেন। আজ সকাল থেকে নির্মাণাধীণ বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় অসাবধানাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm