নারীর শ্লীলতাহানি—হত্যাচেষ্টা, বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

মিরসরাইয়ে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে জামায়াতের যুব বিভাগ থেকে বহিষ্কৃত সাইদুল ইসলামকে (৩৮)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩-এর  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ জামিনের আবেদন শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় ছাবিদ আলী মিস্ত্রি বাড়ির সুফিয়া খাতুন নিজ বসতঘরে ক্যামেরা লাগানোর সময় বাধা দেন সাইদুল। পরে অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং শ্লীলতাহানি করেন তিনি। এ ঘটনায় সাইদুলসহ অজ্ঞাত ৮ জনকে আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী সুফিয়া খাতুন।

ঘটনার দিন স্থানীয় গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে তাদের ও ভয়ভীতি দেখান সাইদুলসহ বেশ কয়েকজন।

জানতে চাইলে মিরসরাই থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হক লিটন আলোকিত চট্টগ্রামকে বলেন, হত্যাচেষ্টার মামলায় ঘটনার সঙ্গে সাইদুলসহ আরো কয়েকজন জড়িত রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আদালতে পাঠানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সায়েম হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, হত্যাচেষ্টা মামলায় এজাহারনামীয় ৪ আসামি আদালতে জামিন চাইলে বিচারক তিনজনকে জামিন দেন। তবে ১ নম্বর আসামি সাইদুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm