সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় একদিনের ছুটি বাড়ছে। আজকের মধ্যেই দেওয়া হবে প্রজ্ঞাপন।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এসয় তিনি বলেন, পূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।
আরও পড়ুন : চট্টগ্রামে কেমন চলছে পুজোর প্রস্তুতি, কী বলছেন হিন্দু নেতারা
মাহফুজ আলম বলেন, অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই সরকার চিন্তা করেছে, এবার বৃহস্পতিবার (১০ অক্টোবর) একদিন ছুটি বাড়িয়ে দেবে; যাতে তারা পূজা উদযাপনের জন্য একটা বড় সময় পান।
নিয়মানুযায়ী প্রতিবছর বিজয়া দশমীর দিন থাকে সরকারি ছুটি । এবার পূজার সপ্তমির দিন বৃহস্পতিবার থাকবে সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবারসহ সব মিলিয়ে এবার পূজায় ছুটি চারদিন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


