কক্সবাজারের চকরিয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৩৮) নামে এক কৃষক মারা গেছেন।
মঙ্গলবার (২৪জুন) সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেদাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রমজান আলী একই এলাকার মৃত নুর আহমদের ছেলে।
আরও পড়ুন : চকরিয়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের
স্থানীয় ইউপি সদস্য মো.ছলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে নুর আহমদ ধান শুকানোর জন্য বাড়ির পাশের সড়কে যায়। এসময় ফ্যানের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও বলেন, বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। থানা থেকে পুলিশ এসে নিহতের প্রাথমিক সুরতহাল করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এমকেডি/আরবি


